প্রবাস বাংলা
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

প্রবাস বাংলা
জুন ২৭, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: দেশে আর শোষণের রাজনীতি চলবে না রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে, সাতকানিয়া ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ভোধনে শাহজাহান চৌধুরী।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম -১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “বাংলাদেশে আর শোষণের রাজনীতি চলবে না। রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে। যারা জনগণের পাশে থাকবে, মানুষের কল্যাণে কাজ করবে, তারাই হবে আগামী দিনের শক্তিশালী নেতৃত্ব।”তিনি শুক্রবার সকালে আবাম ফাউন্ডেশনের উদ্যেগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবাম ফাউন্ডেশন এর আয়োজনে আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথা বলেন।

আবাম ফাউন্ডেশনে চেয়ারম্যান শামসুল আলম মুরাদের সভাপতিত্বে এ কর্মসূচিতে কয়েক শতাধিক অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবহান। তিনি বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার।আবাম ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে উজ্জীবিত করে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আজিজুর রহমান, উপজেলা প্রচার ও যুব সম্পাদক আইয়ুব আলী, উপজেলা ওলামা বিভাগের সদস্য মাওলানা আবুল হাসেম, আমিলাইশ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোজাম্মেল হক, আমিলাইশ ইউনিয়নের সেক্রেটারী মুহাম্মদ হাসান, বিএনএ স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মুহাম্মাদ হোসেন ও আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম কামরুজ্জামান।অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিম ডলু ফুটবল একাডেমির পরিচালক মুহাম্মদ শাহাদাৎ হোসেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।