প্রবাস বাংলা
ঢাকাMonday , 7 July 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীকে ধরে বিয়া করানো হয়েছে এক নারীকে

Link Copied!

নিউজ ডেস্ক: কুমিল্লা তিতাসে পরকীয়ার সময় হাতেনাতে ধরা, গ্রামবাসীর চাপে কাজী ডেকে বিয়ে!

কুমিল্লার তিতাস উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে পরকীয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন একই গ্রামের প্রবাসী যুবক শাহআলম। গ্রামবাসীর উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে কাজী ও হুজুর ডেকে তাকে বিয়ে পড়ানো হয় রুবি বেগম নামের এক গৃহবধূকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঙ্গাশিয়া গ্রামের হোসেন মিয়ার ছেলে প্রবাসী শাহআলম দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে ফিরে তিনি একই গ্রামের রুবি বেগম এর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে শনিবার গভীর রাতে গ্রামবাসীরা তাদের দু’জনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বসে। গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী একজন কাজী ও হুজুর এনে শাহআলম ও রুবি বেগমকে বিয়ে পড়িয়ে দেওয়া হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে ন্যায়বিচার বলে সমর্থন করেছেন, আবার কেউ কেউ সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের নিদর্শন হিসেবে দেখছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।