প্রবাস বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে বিএনপি নেতা এম. নাসের রহমান আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন

প্রবাস বাংলা
জুলাই ১০, ২০২৫ ৪:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান এর যুক্তরাজ্য সফর উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানকারী মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী জেরসীদের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরামের শফিক আহমেদ ও জলিল উদ্দিন চৌধুরী খোকনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দেলোয়ার হুসেন আহাদ। এতে আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন শাহ সাইফুল আক্তার লিখন।

সভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা সাইস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে শরিফুজ্জামান চৌধুরী তপন, মোস্তফা সালেহ লিটন, ওদুদ আলম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।