প্রবাস বাংলা
ঢাকাMonday , 21 July 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে আগামী ২০ জুলাই (রবিবার) থেকে মেট্রো চলবে রাত ১টা পর্যন্ত

Link Copied!

নিউজ ডেস্ক : দুবাই বাসীদের জন্যে যাতায়াত খুবই সহজ করেছে মেট্রো। এটিতে চড়ে এক জায়গা থেকে অন্যত্র খুবই দ্রুত এবং সহজভাবে যাতায়াত করা যায়। দুবাইয়ে আগামী ২০ জুলাই (রবিবার) থেকে মেট্রো চলবে রাত ১টা পর্যন্ত।

“গ্লোবাল এনকাউন্টারস ফেস্টিভ্যাল” চলাকালীন সময়ে যাতায়াত আরো সহজতর করার লক্ষ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) গত শুক্রবার এই ঘোষনা দিয়েছে। ঘোষনা মতে আগামী ২০ জুলাই রবিবার হতে দুবাই মেট্রোর কর্মঘণ্টা বাড়ানোর ঘোষণা এসেছে । দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিতব্য “গ্লোবাল এনকাউন্টারস ফেস্টিভ্যাল (২০২৫)” চলাকালীন সময়ে যাতায়াত সহজতর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ জুলাই থেকে মেট্রো রাত ১টা পর্যন্ত চলবে। এই উৎসবটি হলো গ্লোবাল এনকাউন্টস দ্বারা আয়োজিত ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের একটি উদ্যোগ। এটি একটি প্রধান সাংস্কৃতিক এবং ক্রীড়া উৎসব, যার লক্ষ্য শৈল্পিক এবং ক্রীড়া উৎকর্ষের মাধ্যমে বিশ্বব্যাপী জামাত (ইসমাইলি সম্প্রদায়) কে একত্রিত করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।