
নিউজ ডেস্ক ; ওমান মোবেলা সানাইয়া শাখা বিএনপির সভাপতি ও ওমান কেন্দ্রের বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগঠক ও কমিউনিটি ব্যক্তিত্ব লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম ওমানে থেকে বিদায় উপলক্ষে, বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওমান মোবেলা সানাইয়া শাখা।
এতে সভাপতিত্ব করেন মোবেলা সানাইয়া শাখার সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা।
মোবেলা সানাইয়া শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এসকান্দর মির্জার সঞ্চালনায় অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় বিএনপি’র সভাপতি নূর হোসেন তালুকদার।
আরো উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইউনুস, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদুল হক, সহ- সাংগঠনিক সম্পাদক জাহেদুল রাজীব, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তাফা নিজাম, বিএনপি নেতা ও রাউজান জাতীয়তাবাদ ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল চৌধুরী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, মোঃ মুরাদ নুরুন্নবী ভান্ডারী, ইঞ্জিনিয়ার শাহেদ, মোহাম্মদ নাসির চৌধুরী, মোঃ সোহেল, মোঃ আলম, মোঃ ইকবাল, মোহাম্মদ সাইফুল।
বিদায়ী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোবেলা সানাইয়া বিএনপি’র প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট দানবীর আলহাজ্ব মুসা চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মুসা শিকদার, মোঃ জয়নাল আবেদীন, মোঃ জাহাঙ্গীর, মোহাম্মদ নুরুন্নবী, মোঃ জামাল, মোঃ মনসুর, মোহাম্মদ হেলাল, মোঃ নোমান, মোঃ জাহেদ, মোঃ শফি, মুহাম্মদ হান্নান, মোঃ আকরাম, মোঃ রফিক আবুল কালাম, মোঃ মহসিন, মোহাম্মদ রুবেল, মোঃ আব্বাস, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ ইকবাল, মোঃ ইসহাক, মামুনুর রশিদ, মোঃ বাদশা, সোহাগ সহ আরো অনেকে।
এতে সম্বোধিত অতিথির বক্তৃতায় বলেন আজ মোবেলা সানাইয়া বিএনপি’র আমাকে যে সম্মান দিয়েছেন আল্লাহ পাক যেন আপনাদেরকেও সম্মানিত করেন আমি দীর্ঘদিন ধরে ওমানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং মানবিক সংগঠনের দায়িত্ব পালন করতে গিয়ে হয়তোবা সবাইকে সন্তুষ্ট করতে পারেনি বিদায় আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আপনারা আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আমাদের নেতা জনাব আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জন্য দোয়া করবেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম এর বিদায় উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মোবেলা সানাইয়া শাখা বিএনপি’র, নিজ উদ্দ্যােগে ক্রেস্ট প্রদান করেন সাধারণ সম্পাদক এম এসকান্দর মির্জা, শাহা নোমান ও আবুল কালাম।
এদিকে ওমান থেকে বিদায়ী জাহাঙ্গীর আলমের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসৃক্ত হন আগত অতিথিরা।














