প্রবাস বাংলা
বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

লুলু এক্সচেঞ্জে সাথে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের স্পন্সর চুক্তি সাক্ষার

প্রতিবেদক
প্রবাস বাংলা
জুলাই ২৪, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ণ

পিবিএন ডেস্ক : প্রথম বারের মতো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) সাথে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লুলু এক্সচেঞ্জ এবং তাদের রেমিট্যান্স অ্যাপ ‘লুলু মানি’র আঞ্চলিক ফিনটেক পার্টনার হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে।

সংযুক্ত আরব আমিরাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এক বছরের জন্য স্পন্সর চুক্তিতে সাক্ষর করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি, এবং লুলু ফিনান্সিয়াল হোল্ডিংসের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক আদিব আহমেদ। এসময় লুলু ফিনান্সিয়াল হোল্ডিংসের সিনিয়র নেতৃত্ব এবং এএফএ নির্বাহীরা উপস্থিতি ছিলেন।

লুলু এক্সচেঞ্জের সাথে চলতি বছর থেকে শুরু হয়ে ২০২৬ সালের মাঝামাঝি সময় পর্যন্ত থাকবে এই চুক্তির মেয়াদ। এই চুক্তির মাধ্যমে আর্জেন্টাইন ফুটবল টিম লুলু ফাইন্যান্সিয়াল হোল্ডিংসে সাথে নিয়ে এক বছর কাজ করবে।

লুলু এক্সচেঞ্জ ওমান, UAE, বাহরাইন, কুয়েত,কাতার, ফিলিপিন,সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সহ আরো অনেক দেশের শীর্ষস্থানীয় একটি মানি এক্সচেঞ্জ (ফরেক্স এবং রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠান)

 

লুলু ফিনান্সিয়াল হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আদীব আহমেদ বলেন “অনেকের কাছে আর্জেন্টিনা শুধু ফুটবল না, এটি আশার, সহনশীলতার ও আনন্দের প্রতীক। আমাদের গ্রাহকদের জীবনের গল্পও এই অনুভূতিরই প্রতিচ্ছবি — তারা পরিবারের জন্য অর্থ পাঠিয়ে ভবিষ্যৎ গড়ে তোলেন। এই অংশীদারিত্ব সেই ভাগাভাগির আবেগের উদযাপন।”

AFA প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া বলেন, “মধ্যপ্রাচ্য, এশিয়া-প্যাসিফিক ও ভারতীয় অঞ্চলে লুলু ফিন পরিবারকে আঞ্চলিক স্পনসর হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আর্জেন্টিনা দলের প্রতি সকল সম্প্রদায়ের ভালোবাসা ও আমাদের মূল্যবোধের মিল এই সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলেছে।

এই অংশীদারিত্ব লুলু ফিনান্সিয়াল হোল্ডিংসের বৈচিত্র্যপূর্ণ গ্রাহকদের সঙ্গে একটি গভীর আবেগের সংযোগ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে করা হয়েছে।

উল্লেখ যে, ওমানে ৪৬ টিরও বেশি লুলু এক্সচেঞ্জের শাখা রয়েছে। লুলু মানি অ্যাপের মাধ্যমে রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রা লেনদেনসহ নানা আর্থিক সেবা দিয়ে আসছে লুলু এক্সচেঞ্জ।

লুলু ফাইন্যান্সিয়াল হোল্ডিংস একটি শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা মধ্যপ্রাচ্য, ভারতীয় উপমহাদেশ এবং এপ্যাক অঞ্চলের ১০টিরও বেশি দেশে ৩৮০টিরও বেশি গ্রাহক সম্পৃক্ততা কেন্দ্র এবং উদ্ভাবন (শাখা) এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ,লুলু এক্সচেঞ্জ, লুলু ফিনান্সিয়াল হোল্ডিংস-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।

সর্বশেষ - আর্ন্তজাতিক