প্রবাস বাংলা
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কুয়েত দূতাবাসে জুলাই-আগস্ট বর্ষপূর্তি“রেমিট্যান্স যোদ্ধা দিবস” পালিত

প্রবাস বাংলা
জুলাই ৩০, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি” এবং “রেমিট্যান্স যোদ্ধা দিবস” পালন হয়েছে।

বুধবার ৩০ জুলাই দিবস পালনের সকল পর্বে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি দূতাবাসে উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে জুলাই আগস্টের গ্রাফিতি ও ফটোগ্যালারি উদ্বোধনের পর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়। অতঃপর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের উপর কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও রেমিট্যান্স যোদ্ধা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তৃতায় মান্যবর রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, জুলাই আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র, ন্যায় বিচার এবং মৌলিক অধিকারের সপক্ষে একটি বলিষ্ঠ ও ঐক্যবদ্ধ কন্ঠস্বর যেখানে লাখো মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে এসেছিলো একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং মানুষের কল্যাণে প্রতিশ্রুতবদ্ধ রাষ্ট্র গঠনের প্রত্যাশায়। তিনি আরো উল্লেখ করেন যে, জুলাই-আগস্টের ভাবধারা বহন করে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা প্রতিনিয়ত পরিশ্রম করে সৎভাবে জীবনযাপন করে দেশের জন্য রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে নিরব সংগ্রাম করে যাচ্ছেন। মান্যবর রাষ্ট্রদূত জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ওআহত ব্যক্তিবর্গ এবং তাঁদের পরিবার এবং বিশ্বের সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বক্তব্য সমাপ্ত করেন।

পরিশেষে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং সকল রেমিট্যান্স যোদ্ধাদের মঙ্গল কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিবসটির কর্মসূচী সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।