প্রবাস বাংলা
ঢাকাSunday , 10 August 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান প্রবাসীদের সুখবর নতুন ভিসার মেয়াদ ৩ বছর

প্রবাস বাংলা
August 10, 2025 3:25 pm
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানে প্রবাসীদের জন্য ৩ বছরের রেসিডেন্ট কার্ড চালু।

ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সকল দেশের নাগরিক এখন থেকে ৩ বছর মেয়াদি রেসিডেন্ট কার্ড নিতে পারবেন।

আজ ১০ আগষ্ট রয়্যাল ওমান পুলিশ (ROP) একটি নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ ১ বছর, ২ বছর এবং ৩ বছর এই তিনটি পর্যায়ে নির্ধারণ করেছে।

এই পরিবর্তন সিদ্ধান্ত নম্বর ৭৮/২০২৫ অনুযায়ী কার্যকর হয়েছে বলে জানা যায়।

ওমানের স্থানীয় গণমাধ্যম টাইমস্ অব ওমান জানান- রয়্যাল ওমান পুলিশ (ROP)
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ অ্যান্ড কাস্টমস লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শারাইকি সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

একইসঙ্গে ওমানি নাগরিকদের আইডি কার্ডের মেয়াদ ১০ বছর নির্ধারণ করা হয়েছে।

প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ (ইস্যু বা নবায়ন) এর ক্ষেত্রে ১ বছর ৫ ওমানি রিয়াল, ২ বছর ১০ ওমানি রিয়াল ও ৩ বছর ১৫ রিয়াল নির্ধারণ করা হয়েছে।

একই সাথে কার্ড হারানো বা ক্ষতিগ্রস্ত হলে পুনরায় নতুন কার্ড নবায়নের ক্ষেত্রে ২০ ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সকল কার্ডধারীকে মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে কার্ড নবায়ন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।