প্রবাস বাংলা
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের চেক বিতরণ অনুষ্ঠিত

প্রবাস বাংলা
আগস্ট ১৬, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : কক্সবাজারে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তাঁদের পরিবারের অনুকূলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। প্রধান অতিথি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজার বৃদ্ধিতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমেই প্রবাসীকর্মীদের বিদেশে যাওয়ার পরামর্শ দেন সিনিয়র সচিব।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক ড. এটিএম মাহবুবুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পরে মৃত প্রবাসীকর্মীর পরিবারের সদস্য ও প্রবাসীদের চিকিৎসা,জীবন বীমা,মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তিসহ ২৩ জন প্রবাসী কর্মীর সদস্যদের এক কোটি চৌদ্দ লাখ পয়ত্রিশ হাজার দুইশত বত্রিশ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।