প্রবাস বাংলা
ঢাকাSunday , 14 September 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক কর্মকান্ডের জন্য সম্মাননা পেলেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব

প্রবাস বাংলা
September 14, 2025 8:30 pm
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কমিউনিটি উইং ইঞ্জিনিয়ার্স উইং এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে ওমানের রাজধানী মাস্কাট ইন্টারসিটি হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উইং এর আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি।

উইং এর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবুল কালাম সাজ্জাদ। যৃগ্ম আহবায়ক, ইঞ্জিনিয়ার নিকসন বড়ুয়ার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি, আজিমুল হক বাবুল সিআইপি, সাধারণ সম্পাদক এমএন আমিন, জয়েন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন, আল হোসনি গ্রুপের সাবেক জেনারেল ম্যানেজার ইব্রাহিম চৌধুরী, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ,ইঞ্জিনিয়ার ইউনুস, লিয়াকত আলী, বাংলাদেশ বিমান প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন’সহ ওমান কমিউনিটি নেতা উইং সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উইং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনির হোসেন। ইঞ্জিনিয়ার মেহেদী হাসানের কোরআর তিলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এসময়, ইঞ্জিনিয়ারদের অতীত কর্মকান্ডের কথা তুলে ধরেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সানা উল্লাহ। আগত অতিথিরা দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন নবগঠিত উইং এর নেতৃবৃন্দকে।

পরে, ওমানে সামাজিক কর্মকান্ডে বিশেষ আবদান রাখায় ইঞ্জিনিয়ার্স উইং এর পক্ষথেকে বাংলাদেশ সোশ্যাল ক্লাবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা। এসময় সোশ্যাল ক্লাবের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ ও উইং এর নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে, অনুষ্ঠানকে আনন্দঘন করতে উইং শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।