প্রবাস বাংলা
ঢাকাWednesday , 17 September 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

অনেক কাজ করেছি, যা দেশের ইতিহাসে হয়নি: আইন উপদেষ্টা

প্রবাস বাংলা
September 17, 2025 9:05 pm
Link Copied!

পিবিএন ডেস্ক : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করেছে তা পরবর্তী সরকার ধরে রাখলে দেশের সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে।

তিনি বলেন, আমরা প্রায়ই শুনি– আপনি কী করেছেন? আমি কী করছি, তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন। আমি অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে আগে কোনো দিনও হয়নি। বুধবার বিকেলে সিলেটের একটি হোটেলে লিগ্যাল এইডবিষয়ক পাইলট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, নতুন এই ব্যবস্থায় অনেক বিরোধ মামলা ছাড়াই কম সময় ও কম খরচে সমাধান হবে। এখন থেকে মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মামলাপূর্ব মধ্যস্থতার দারস্থ হতে হবে। প্রয়োজনে পরে আদালতে মামলা করা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।