প্রবাস বাংলা
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞার গুজব ভিত্তিহীন: আবুধাবি দূতাবাস

প্রবাস বাংলা
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা জারির যে খবর সম্প্রতি ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে দূতাবাস জানায়, এ ধরনের কোনো ঘোষণা আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেয়নি।

দূতাবাস জানায়, কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় https://uaevisaonline.com নামক একটি ওয়েবসাইটের সূত্র উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে তদন্ত করে দেখা যায়, ওয়েবসাইটটির নিবন্ধন ও যোগাযোগের তথ্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতের, যদিও হেড অফিস হিসেবে দুবাইয়ের একটি ঠিকানা উল্লেখ আছে। কিন্তু উক্ত ঠিকানার কোনো অস্তিত্ব নেই বলে নিশ্চিত করেছে দূতাবাস।

এছাড়া, গ্রাহক রিভিউ বিশ্লেষণ করে দূতাবাস জানিয়েছে, ওই ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনেকেই আর্থিকভাবে প্রতারিত হয়েছেন।

দূতাবাস প্রবাসী বাংলাদেশি এবং দেশে অবস্থানরত সবার উদ্দেশে বলেছে, এমন ভিত্তিহীন খবর বিশ্বাস না করতে এবং সংবাদ বা তথ্য প্রচারের আগে দায়িত্বশীল হতে। একই সঙ্গে বিভ্রান্তিকর ওয়েবসাইট বা গুজব থেকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।