প্রবাস বাংলা
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান ম্মাননা প্রদান অনুষ্ঠান

প্রবাস বাংলা
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমান ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত (ডি-ভিশন (D Division) ২০২৪-২৫ সেশন ও T-20 চ্যাম্পিয়নস লিগ এবং T-10 ক্রিকেট লিগ টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করায়। খেলোয়াড়দের বিশেষ সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান।

ওমান বারকা অঞ্চলে একটি রিসোর্টে আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আশরাফুর রহমান সিআইপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি।

আরো উপস্থিত ছিলেন, টাইটেল স্পন্সর ওয়ান রয়্যল ওমান এর আঞ্চলিক প্রধান সৈয়দ তানভীর আহমেদ’সহ ডিরেক্টরস, কোচ, টিম ম্যানেজার, খেলোয়াড় বৃন্দ’ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্লাবের অর্থ সস্পাদক কাজী রাশেদ ও টিম কোচ জহিরুল ইসলামের যৌথ সঞ্চলনায়, দিনব্যাপি অনুষ্ঠানের শুরুতে শিশুদের নিয়ে বিভিন্ন ইভেন্ট খেলাধুলা আয়োজন করা হয়। পরে, ক্লাবের খেলোয়াড় ও অতিথিদের নিয়েও ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরে, ওমান ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, ক্লাবের টাইটেল স্পন্সর সৈয়দ তানভীর আহমেদ, এবং ক্লাব পরিচালনা কমিটির নেতৃবৃন্দর মাঝে সম্মাননা ক্রেস প্রদান করা হয়। এবং একই সাথে বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণকারী শিশুকিশোরদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান তাদের বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে প্রবাসের বুকে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান আয়োজিত অনুষ্ঠানে সার্বক সহযোগিতা করেন, ক্লাবের নির্বাহী পরিচালক বাবুল আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।