প্রবাস বাংলা
ঢাকাWednesday , 8 October 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশী প্রবাসী শ্রমিক নিহত

প্রবাস বাংলা
October 8, 2025 5:50 pm
Link Copied!

পিবিএন ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশী প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা জায়, ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদরার অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় কবলে পড়া ৮ জন বাংলাদেশি জালান বোয়ালী অঞ্চলে বসবাস করে। তারা জালান অঞ্চল থেকে মাছ ধরার উদ্দেশ্য দুকুম অঞ্চলে যাওয়ার পথে ‘সড়কে গাড়িটির সাথে একটি বড় মাছবাহী কন্টেইনার ট্রাকের সংঘর্ষ হয়, এতে আটজন বাংলাদেশী শ্রমিক নিহত হন এবং চালক আহত হন।’ আহত চালককে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশি নিহতরা হলেন, আমিন সওদাগর – (সারিকাইত ২ নং ওয়ার্ড সন্দ্বীপ চট্রগ্রাম) রকি ( সারিকাইত ২নং ওয়ার্ড সন্দ্বীপ চট্রগ্রাম), আরজু সারিকাইত ৪ নং ওয়ার্ড সন্দ্বীপ চট্রগ্রাম), বাবলু (সারিকাইত ২ নং ওয়ার্ড সন্দ্বীপ চট্রগ্রাম), সাহাবুদ্দিন (সারিকাইত ২ নং ওয়ার্ড সন্দ্বীপ চট্রগ্রাম), জুয়েল (মাইটভাঙ্গা সন্দ্বীপ চট্রগ্রাম), রনি (রহমতপুর সন্দ্বীপ চট্রগ্রাম) আলাউদ্দিন (রাউজান চট্টগ্রাম)।

দূতাবাসের কর্মকর্তা আসাদুল হক বলেন, প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা ইতোমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের লাশ এলাকার বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে।

দূতাবাস আরো বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দূতাবাস লাশ বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।