প্রবাস বাংলা
ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়বাদী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রবাস বাংলা
অক্টোবর ১৭, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানে বসবাসরত চট্টগ্রাম রাঙ্গুনিয়া প্রবাসীদের সংগঠন। বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়বাদী ফোরাম ওমান কেন্দ্রীয় কমিটির মোহাম্মদ রাশেদুল ইসলাম মিয়াজীকে সভাপতি ও আলী আজগর রানাকে সাধারণ সম্পাদক করে, ২৭১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত সোমবার (১৩ অক্টোবর) ওমানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় বৈঠকে, কার্যকরী পরিষদের সদস্যদের মতামত ও উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে তৃতীয় মেয়াদে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ আলম, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপদেষ্টা নাজিম, এছাড়া কার্যকরী পরিষদের সদস্য আবু বক্কর, মামুন, নূর মোহাম্মদ, রানা, আমান, পারভেজ, মিয়াজী ও ইমামসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ রাশেদুল ইসলাম মিয়াজী বলেন, “আমরা প্রবাসে থেকেও প্রিয় রাঙ্গুনিয়ার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করা হবে।

সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী আজগর রানা বলেন, “বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়বাদী ফোরাম ওমান একটি পরিবার। প্রবাসে থেকেও আমরা দেশ ও এলাকার উন্নয়নের স্বার্থে কাজ চালিয়ে যাব। তরুণ প্রজন্মকে যুক্ত করে সংগঠনকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।”

সভায় বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আগত অতিথিরা। শেষে দেশ, প্রবাস ও সংগঠনের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।