প্রবাস বাংলা
ঢাকাFriday , 24 October 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কাতারে ফটিকছড়ি কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রবাস বাংলা
October 24, 2025 7:21 am
Link Copied!

রমজান আলী জিসান, দোহা (কাতার) প্রতিনিধি : কাতারের দোহা সালাতা এলাকায় দেশী হাউস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির বৃহত্তম প্রবাসী সংগঠন কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার দোহা কেন্দ্রীয় কমিটির বার্ষিক সম্মেলন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আশরাফুজ্জামান মোক্তার, পরিচালনা করেন নাজিম উদ্দিন। উদ্বোধন করেন আইয়ুব হাসান বাচ্চু এবং প্রধান অতিথি ছিলেন নেজাম উদ্দিন।

এ সময় বক্তারা তাদের সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড, তুলে ধরে বলেন ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির কাঞ্চন নগর ইউনিয়নের প্রবাসীদের ঐক্য, উল্লেখযোগ্য মানবসেবা ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি অরাজনৈতিক হলেও প্রবাসীদের আর্থিক ও সামাজিক সহযোগিতায় সবসময় এগিয়ে আছে এবং আগামীতেও ঐক্যবদ্ধ ধরে রেখে দেশ ও সমাজের জন্য মানবিক কাজ করার আহ্বান জানান ।

এ সময় নতুন কার্যকরী পরিষদ (২০২৬–২০২৭) ঘোষণা করা হয় — সভাপতি নাজিম উদ্দিন নাহিদ, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ও অর্থ সম্পাদক এনাম উদ্দিনসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানের শেষে দোয়া-মোনাজাত ও নৈশভোজের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।