প্রবাস বাংলা
ঢাকাTuesday , 23 December 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম তুললেন বিএনপির মনোনয়ন

প্রবাস বাংলা
December 23, 2025 4:22 pm
Link Copied!

পিবিএন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর–কালাই) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দলের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো. আমিনুর ইসলাম (সিআইপি)।

রোববার (আজ) দুপুরে আক্কেলপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বড় ভাই ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।

ইঞ্জিনিয়ার মো. আমিনুর ইসলাম (সিআইপি) বিএনপির একজন সক্রিয় সংগঠক। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF)-এর সদস্য, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (AEB)-এর কার্যনির্বাহী সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটি ওমানের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ওমানের চেয়ারম্যান, আইইবি ইন্টারন্যাশনাল ওভারসিজ চ্যাপ্টার ওমানের সদস্য এবং ডুয়েট শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে ওমানে ব্যবসার সঙ্গে যুক্ত থাকা ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম প্রবাসে থেকেও বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি জানান, বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, “দল যদি আমাকে যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তাহলে জয়পুরহাট-২ আসনে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিপুল ভোটে বিজয় অর্জন করতে পারব বলে আমি আশাবাদী।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।