প্রবাস বাংলা
ঢাকাSaturday , 27 December 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনায় রেজাউল করিম নামে ওমান প্রবাসী নিহ*ত

প্রবাস বাংলা
December 27, 2025 7:22 pm
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানে সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ৫টায় ওমানের সালালায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত রেজাউল করিম চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুর আহমদের ছেলে। তার মরদেহ এখন ওমানের একটি হাসপাতালে রয়েছে।

রেজাউল করিমের প্রতিবেশী জহির উদ্দিন বলেন, দুই বছর আগে জীবিকার তাগিদে ওমান পাড়ি দেন রেজাউল করিম। গত শুক্রবার বিকেলে সালালায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। তার মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। মরদেহ দেশে আনতে আরো কয়েকদিন সময় লাগতে পারে।

মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহিম উদ্দিন বলেন, আমার ওয়ার্ডের মনছুরের ছেলে রেজাউল করিম ওমানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে শুনেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।