প্রবাস বাংলা
ঢাকাTuesday , 30 December 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

জানাযা উপলক্ষে যানজটের শঙ্কা, সময়ের আগে বিমানবন্দরে আসার অনুরোধ

প্রবাস বাংলা
December 30, 2025 5:28 pm
Link Copied!

পিবিএন ডেস্ক, ঢাকা: আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাযা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক জনসমাগম ও শোক মিছিলের সম্ভাবনা থাকায় তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের নির্ধারিত ফ্লাইটের জন্য পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে।

বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, জানাযাকে কেন্দ্র করে কাকলী, বনানী, মহাখালী, কুর্মিটোলা, খিলক্ষেত, উত্তরা ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হতে পারে। ফলে অনেক যাত্রী সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পারার ঝুঁকিতে পড়তে পারেন।

এ কারণে যাত্রীদের ফ্লাইট ছাড়ার সময়ের অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা আগে বাসা থেকে রওনা দেওয়ার, বিকল্প সড়ক ব্যবহারের প্রস্তুতি রাখার এবং নিরাপত্তা তল্লাশিতে অতিরিক্ত সময় লাগতে পারে—সে বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রীসেবার স্বার্থে এবং ফ্লাইট সূচি সুষ্ঠুভাবে বজায় রাখতে যাত্রীদের সহযোগিতা একান্তভাবে কাম্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।