প্রবাস বাংলা
ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার ইন্তেকাল শোক প্রকাশ করে ওমান দূতাবাসের বিজ্ঞপ্তি

প্রবাস বাংলা
ডিসেম্বর ৩১, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

মাস্কাট, ওমান: অতীব দুঃখের সঙ্গে ওমান বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তিনি ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ০৬টা ০০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে একজন আপসহীন ও গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তাঁর ইন্তেকালে দেশে ও বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। সরকারিভাবে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

এ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ০২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ে দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এর অংশ হিসেবে ওমানের মাসকটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বাংলাদেশ দূতাবাস মাসকট-এর কাউন্সেলর ও দূতাবাস প্রধান মাহমুদ খানম এক শোকবার্তায় মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।