প্রবাস বাংলা
ঢাকাWednesday , 31 December 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন, খোলা শোকবই

প্রবাস বাংলা
December 31, 2025 8:03 pm
Link Copied!

নিউ ইয়র্ক প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং শোকের পরিবেশ বজায় রাখা হচ্ছে।

রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি কনস্যুলেটে একটি শোকবই খোলা হয়েছে, যেখানে বিদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, স্বাগতিক সরকারের কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা তাঁদের শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে স্বাক্ষর করতে পারছেন।

কনস্যুলেট সূত্রে জানানো হয়েছে, আজ বুধবার (৩১ ডিসেম্বর) সরকারি ছুটি থাকা সত্ত্বেও শোকবইয়ে স্বাক্ষরের সুযোগ রাখা হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শোকবই সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইংরেজি নববর্ষ উপলক্ষে কনস্যুলেট এবং শোকবইয়ে স্বাক্ষর কার্যক্রম বন্ধ থাকবে।

শুক্রবার (২ জানুয়ারি) কনস্যুলেট এবং শোকবইয়ে স্বাক্ষরের জন্য আবার উন্মুক্ত থাকবে।

তবে শনিবার ও রবিবার (৩ ও ৪ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির কারণে কনস্যুলেট এবং শোকবইয়ে স্বাক্ষর কার্যক্রম বন্ধ থাকবে।

পরবর্তীতে সোমবার ও মঙ্গলবার (৫ ও ৬ জানুয়ারি) থেকে শোকবই পুনরায় সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে কনস্যুলেট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

কনস্যুলেট কর্তৃপক্ষ প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে, যারা শোকবইয়ে স্বাক্ষর করে শ্রদ্ধা জানাতে ইচ্ছুক, তারা নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে স্বাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করছেন এবং অফিসিয়াল কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজনের কথাও জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।