প্রবাস বাংলা
ঢাকাSaturday , 3 January 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

পোস্টাল ব্যালটে ভোটের ছবি–ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লকসহ কঠোর শাস্তি: ইসি

প্রবাস বাংলা
January 3, 2026 1:12 pm
Link Copied!

নিউজ ডেস্ক : পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করাসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা যায়, কমিশনের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে—পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের মৌলিক অধিকার হলেও একই সঙ্গে এটি ভোটারের দায়িত্বও। ভোট প্রদানের তথ্য, ব্যালট পেপারের ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ।

বার্তায় আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ প্রচলিত আইন অনুযায়ী অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটসংক্রান্ত যেকোনো ধরনের পোস্ট দেওয়া বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।