প্রবাস বাংলা
ঢাকাSunday , 4 January 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশ নাইটস” সাংস্কৃতিক সন্ধ্যা

প্রবাস বাংলা
January 4, 2026 7:28 pm
Link Copied!

মাস্কাট, ওমান: ওমান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান “বাংলাদেশ নাইটস (Bangladesh Nights)” আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের লক্ষ্য প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিকে তুলে ধরা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করা।

আগামী বুধবার (৬ জানুয়ারি) ২০২৬, সন্ধ্যা ৭টা ওমানের রাজধানী মাস্কাটের ফ্ল্যাগ স্কয়ার, আল খুয়াইর এলাকায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

এতে সংগীত, নৃত্য, আবৃত্তি ও লোকজ পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির নানা দিক উপস্থাপন করা হবে। প্রবাসী শিল্পীদের পাশাপাশি বাংলাদেশি সংস্কৃতিকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক আয়োজন নয়; বরং এটি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সামাজিক বন্ধন জোরদার করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এতে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরার একটি সুযোগ সৃষ্টি হবে।

ওমান বাংলাদেশ দূতাবাস ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবারকে স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে উঠবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও ওমানের মধ্যকার কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন নতুন মাত্রা পাবে।

আজ রবিবার ৪ জানুয়ারি ওমান দূতাবাসের বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।