প্রবাস বাংলা
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

শুক্র ও শনিবার সোহারে কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট

প্রবাস বাংলা
জানুয়ারি ৫, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ওমান দূতাবাস মাস্কাট : বাংলাদেশ দূতাবাস, মাস্কাটের উদ্যোগে আগামী শুক্র ও শনিবার, ৯ ও ১০ জানুয়ারি ২০২৬ তারিখে ওমানের সোহর শহরে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম আয়োজন করা হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোহর ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসীরা যেন সহজেই বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

এই কনস্যুলার সেবার আওতায় পাসপোর্ট সংক্রান্ত আবেদন, এনআইডি সংক্রান্ত সহায়তা, জন্মনিবন্ধন, নথিপত্র সত্যায়নসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে।

সেবাগ্রহীতাদের অনলাইনে আগে থেকেই নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। নিবন্ধনের জন্য দূতাবাসের নির্ধারিত পোর্টাল লিংক হলো —
amardutabashmuscat.org

দূতাবাস আরও জানিয়েছে, সেবা গ্রহণে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি কমানো এবং সেবাকে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট।

রবিবার (৪ জানুয়ারি) ওমান বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতাবাস প্রধান মাহমুদা খানম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।