প্রবাস বাংলা
ঢাকাTuesday , 13 January 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী সমিতি ওমানের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

প্রবাস বাংলা
January 13, 2026 10:12 am
Link Copied!

মাস্কাট, ওমান প্রতিনিধি: হাটহাজারী সমিতি ওমানের এক বিশেষ বর্ধিত সভা সম্প্রতি মাস্কাটে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে বর্তমান সাংগঠনিক পরিস্থিতি ও পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়া বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে আগামী দুই বছর জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে পুনর্নির্বাচিত হয়েছেন—সভাপতি: আব্দুল হান্নান তালুকদার, সাধারণ সম্পাদক: নুরুল আবছার বাবলু, সাংগঠনিক সম্পাদক: ছালামত উল্লাহ সায়েম, অর্থ সম্পাদক: নজরুল তালুকদার, প্রচার সম্পাদক: কাজী রাশেদ

নবনির্বাচিত সভাপতি আব্দুল হান্নান তালুকদার বলেন, “হাটহাজারী সমিতি প্রবাসে আমাদের ঐক্যের প্রতীক। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে কাজ করব।”

সাধারণ সম্পাদক নুরুল আবছার বাবলু বলেন, “এই সংগঠন প্রবাসীদের জন্য একটি নিরাপদ আশ্রয় ও সহযোগিতার প্ল্যাটফর্ম। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করা হবে।”

সভায় বক্তারা ভবিষ্যতে মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা, প্রবাসী কল্যাণে তহবিল গঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের সার্বিক অগ্রগতিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।