প্রবাস বাংলা
শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৭ আসনের ফল ঘোষণা সরকার গঠনের পথে বিএনপি

প্রতিবেদক
প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল স্থগিত; দুই দশক পর ক্ষমতায় ফিরছে দলটি

পিবিএন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রেখে ২৯৭টি আসনের ফল প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সমাপনী সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, স্থগিত থাকা দুটি আসনের ফলাফল পরবর্তীতে ঘোষণা করা হবে।

ঘোষিত ফলাফল অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। মিত্রদের নিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসন দাঁড়িয়েছে ২১২।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এর মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে অর্জন করেছে ৬৮টি আসন।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।

বিএনপি ও মিত্রদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং গণঅধিকার পরিষদ ১টি আসন লাভ করেছে।

আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি। প্রায় দুই দশক পর দলটি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

সংবিধান অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। এরপর মন্ত্রিসভা গঠন ও শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের কার্যক্রম শুরু হবে।

এদিকে, স্থগিত থাকা চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা হলে সংসদের পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আমার অবস্থান থেকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা কর যাচ্ছি: আবিদা ইসলাম

Apple Unveils iPhone 17 with Groundbreaking AI Features and Battery Life

Global Markets Rally After US Fed Signals End to Rate Hikes

সৌদি প্রবাসে কফিলের নির্যাতনে মৃত্যুবরণ, এক বছর পর দেশে ফিরছে মরদেহ

কাতারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতারের সরকার

বাংলাদেশ–ওমান বন্ধুত্বের ৫০ বছর: ডেইলি মাস্কাট এর বিশেষ প্রতিবেদন

ওমানস্থ সোশ্যাল ক্লাবের উদ্যোগে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ৭ নভেম্বর

ওমান প্রবাসীদের সুখবর নতুন ভিসার মেয়াদ ৩ বছর

সংযুক্ত আরব আমিরাতের টেলিভিশন বাংলা টিভির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাতারে বাংলাদেশ দূতাবাস প্রতারক চক্রের কবলে