প্রবাস বাংলা
ঢাকাMonday , 16 February 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে ওমরাহ শেষে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত

প্রবাস বাংলা
February 16, 2026 12:54 pm
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমরাহ হজ পালন শেষে সৌদি আরবে বাসায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আরেক কন্যা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রবাসী মিজানুর রহমান মিজান, তার স্ত্রী ফারজানা আক্তার সুমি, তাদের দুই কন্যা মেহের আফরোজ ও সুবহা আক্তার এবং গাড়িচালক মো. জিলানী বাবর।

পরিবার সূত্রে জানা যায়, মিজান গত ৩ ফেব্রুয়ারি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। পবিত্র ওমরাহ সম্পন্ন করে ১৫ ফেব্রুয়ারি রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

এ ঘটনায় মিজানের আরেক মেয়ে ফাইজা আক্তার গুরুতর আহত হয়ে বর্তমানে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম। তিনি জানান, পরিবারের সবাই ওমরাহ শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো পরিবারটি নিঃশেষ হয়ে গেল।

এই হৃদয়বিদারক ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রামগঞ্জ উপজেলা প্রশাসন শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও দূতাবাসীয় সহযোগিতা প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।