প্রবাস বাংলা
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান আল ব্তেনা সোহার অঞ্চলের প্রবাসীদের কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাস

প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৫:২২ পূর্বাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানের সোহার ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা প্রদান করতে যাচ্ছে ওমান বাংলাদেশ দূতাবাস- মাস্কাট।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কনস্যুলার টিম আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি সোহার বাংলাদেশ স্কুলে এ সেবা প্রদান করবে।

দূতাবাসেে কাউন্সেলর ও দূতালয় প্রধান মাহমুতা খানম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ স্কুল, সোহার প্রাঙ্গণে ই-পাসপোর্ট আবেদন গ্রহণসহ বিভিন্ন কনস্যুলার কার্যক্রম পরিচালিত হবে।

কনস্যুলার সেবার মধ্যে রয়েছে— ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, জন্ম নিবন্ধন ও সংশোধন আবেদন, ডকুমেন্ট সত্যায়ন, এনওসি প্রদান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, আইনি সহায়তা, আউটপাস আবেদন এবং পাসপোর্ট বিতরণ।

দূতাবাস আরও জানায়, সেবা গ্রহণে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে। তবে পাঁচ বছরের নিচের শিশুদের উপস্থিতির প্রয়োজন নেই।

ই-পাসপোর্টের জন্য আবেদনকারীদের অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন, পূর্বের এমআরপি পাসপোর্ট, ওমানের সিভিল আইডি এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ সঙ্গে আনতে হবে।

এছাড়া, ওমানে জন্মগ্রহণকারী বাংলাদেশি শিশুদের নতুন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অনলাইন আবেদনপত্র, পিতা-মাতার জন্ম নিবন্ধন, হাসপাতালের জন্ম সনদ, বিবাহ নিবন্ধন সনদ এবং পাসপোর্ট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। জন্ম নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১ ওমানি রিয়াল।

সেবা গ্রহণে আগ্রহীদের দূতাবাসের নির্ধারিত পোর্টালের মাধ্যমে আগাম সিরিয়াল গ্রহণ করে নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের জন্য দূতাবাসের হটলাইন নম্বর: +৯৬৮ ৯১৯৮০৬২১।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।