প্রবাস বাংলা
মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

প্রতিবেদক
প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ

ওমান প্রতিনিধি: বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান–এর ২০২৬–২০২৭ সনের কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিতরণের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত করতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি (বুধবার) থেকে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) ২০২৬ পর্যন্ত টানা চার দিন মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলবে। প্রতিদিন রাত ৮:৩০ মিনিট থেকে রাত ১২:০০টা পর্যন্ত সদস্যরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

মনোনয়ন ফরম সংগ্রহের নির্ধারিত স্থান হলো মাস্কাটের সিবিডি এলাকায় অবস্থিত ক্লাবের নিজস্ব কার্যালয়। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ (পঞ্চাশ) ওমানি রিয়াল। নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে প্রার্থীরা তাদের পছন্দের পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

ক্লাব কর্তৃপক্ষ আরও জানায়, প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক এই সংগঠনের নেতৃত্ব নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে সকল সদস্যের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপ স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবের সার্বিক কার্যক্রমে ইতোমধ্যে সদস্যদের মধ্যে উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে এবং নতুন নেতৃত্ব ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সর্বশেষ - আর্ন্তজাতিক