প্রবাস বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইনে বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃত্বে সম্রাট নজরুল ও নোমান সিদ্দিকী

প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইন-এর পুনরায় সম্রাট নজরুলকে সভাপতি ও নোমান সিদ্দিকী সাধারণ সম্পাদক করে ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বাহরাইনের রাজধানী মানামা-তে এক সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইন-এর এই নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সভায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক তোফায়েল রেজাকে প্রধান উপদেষ্টা, বাংলা টিভি-এর বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীকে সভাপতি এবং ডিবিসি নিউজ-এর বাহরাইন প্রতিনিধি নোমান সিদ্দিকীকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া যমুনা টিভি-এর বাহরাইন প্রতিনিধি স্বপন মজুমদারকে সহ-সভাপতি, দৈনিক আলোকিত সকাল-এর মাহির তালুকদারকে সাংগঠনিক সম্পাদক, নাগরিক টিভি-এর বাহরাইন প্রতিনিধি মোহাম্মদ মিতুনকে অর্থ সম্পাদক, কিউ টিভি-এর বাহরাইন প্রতিনিধি মনির হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বকোণ-এর বাহরাইন প্রতিনিধি দেব সুকান্তকে প্রচার সম্পাদক, চ্যানেল কর্ণফুলী-এর বাহরাইন প্রতিনিধি ফয়জুল ইসলাম ফয়সালকে দপ্তর সম্পাদক এবং আব্দুল হালিম ফয়সালকে কার্যকরী সদস্য করে আগামী এক বছরের জন্য কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা ও অর্জন গণমাধ্যমে তুলে ধরতে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।