প্রবাস বাংলা
ঢাকাSaturday , 28 February 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বিমান বাংলাদেশসহ একাধিক এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত

প্রবাস বাংলা
February 28, 2026 11:15 am
Link Copied!

নিউজ ডেস্ক:

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের জেরে আকাশপথে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের আকাশপথে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সব মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করা হয়েছে।”

এদিকে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় Qatar Airways তাদের সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। একইভাবে Turkish Airlines কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানসহ একাধিক দেশে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

বিমান চলাচলে এই অচলাবস্থার কারণে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। অনেকেই বিমানবন্দরে আটকা পড়েছেন, আবার অনেকে নির্ধারিত ভ্রমণ পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ভ্রমণের পরিকল্পনা থাকা যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের হটলাইন ও ওয়েবসাইটে সর্বশেষ তথ্য যাচাই করে যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।