প্রবাস বাংলা
ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের প্রতি বাংলাদেশ সরকারের জরুরি বার্তা

প্রবাস বাংলা
মার্চ ১, ২০২৬ ৭:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার প্রেক্ষাপটে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে জরুরি বার্তা জারি করেছে সরকার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বসবাসরত যে কোনো বাংলাদেশি নাগরিক যদি বিপদ, সমস্যার সম্মুখীন হন বা জরুরি সহায়তা প্রয়োজন হয়, তাহলে তারা অবিলম্বে মন্ত্রণালয়ের কল সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

প্রবাসীদের সুবিধার্থে ২৪ ঘণ্টা খোলা হটলাইন নম্বর +৮৮০৯৬১০১০২০৩০ চালু আছে। এই নম্বরে ফোন করা হলে প্রবাসীরা সরাসরি তথ্য প্রদান করতে পারবেন এবং প্রয়োজনীয় সহায়তা পাবেন। এছাড়া, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের সুবিধাও রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রবাসীদের অনুরোধ করা হয়েছে যে, কোনো সমস্যা বা হুমকির সময় দেরি না করে হটলাইনে যোগাযোগ করবেন।

এছাড়া, প্রবাসীরা স্থানীয় দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও প্রয়োজনীয় সহায়তা পেতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিশেষ সাহায্য এবং পুনর্বাসন ব্যবস্থাও গ্রহণ করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

স্বাক্ষরিত
মোঃ আবদুল্লাহ আল মামুন
জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার)
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
মোবাইল: ০১৭৬৬৫০২৫২০ (হোয়াটসঅ্যাপ)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।