প্রবাস বাংলা
ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা

প্রবাস বাংলা
মার্চ ১, ২০২৬ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে, ওমানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

সাম্প্রতিক পরিস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো সময় পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। এ প্রেক্ষিতে সকলকে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

ওমান মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক জারি করা সকল নিরাপত্তা নির্দেশনা, ভ্রমণ পরামর্শ এবং সতর্কবার্তা নিয়মিতভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অপ্রয়োজনীয় ভ্রমণ ও জনসমাগম এড়িয়ে চলা, গুজব বা অপপ্রচার থেকে বিরত থাকা এবং তথ্যের জন্য কেবল নির্ভরযোগ্য ও সরকারি উৎস অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষ করে বিমান ভ্রমণের ক্ষেত্রে, সম্ভাব্য সময়সূচি পরিবর্তন, বিলম্ব বা বাতিল সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দরে রওনা হওয়ার পূর্বে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার জন্য জোরালোভাবে অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে বিমান সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা হটলাইন নম্বর থেকেও তথ্য যাচাই করা যেতে পারে।

জরুরি প্রয়োজন, সহায়তা বা বিশেষ পরিস্থিতিতে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণ মাস্কাটস্থ বাংলাদেশ দূতাবাসের নিম্নোক্ত জরুরি নম্বরসমূহে যোগাযোগ করতে পারবেন—

📞 +৯৬৮ ৯১৯৮০৬২১
📞 +৯৬৮ ৯১৯৯৭৮৫২

প্রয়োজনে নিজের পাসপোর্ট নম্বর, আকামা/রেসিডেন্স কার্ড নম্বর এবং অবস্থানের ঠিকানা প্রস্তুত রাখার অনুরোধ করা হচ্ছে, যাতে দ্রুত সহায়তা প্রদান করা সম্ভব হয়।

সকলকে শান্ত ও সচেতন থাকার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে এই বিজ্ঞপ্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।