প্রবাস বাংলা
ঢাকাWednesday , 4 March 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগ ইফতার ও দোয়া অনুষ্ঠিত

Link Copied!

পিবিএন ডেস্ক : গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ইস্ট লন্ডনের (IVY) মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক জমকালো আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের কনভেনর আবুল মুনছুর শাহজাহান। ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা এবং সাবেক ট্রেজারার মোহাম্মদ মাসুদুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম।

ইফতার মাহফিলে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও চট্টগ্রামবাসীসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি ইফতারে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মিলানো জামে মসজিদের খতিব মাওলানা জোনাইদ সোবহান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ ওমর ইসহাক চৌধুরী ও শাহিন মোস্তফিজুর রহমান।

ইফতার মাহফিলকে উৎসবমুখর করে তুলতে ইসলামিক নাশিদ পরিবেশন করেন সঙ্গীতশিল্পী জাহেদুল আলম মাসুদ।

ইফতারের পূর্বে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু, ব্যারিস্টার আবুল মুনছুর শাহজাহান, কাউন্সিলর ফিরোজ গনি, মনির মাহমুদ, মোহাম্মদ আলী রেজা, মো. ইসহাক চৌধুরী, মোহাম্মদ কায়ছার, সুজন বড়ুয়া, অ্যাকাউন্ট্যান্ট রাজ্জাকুল হায়দার বাপ্পী, অ্যাকাউন্ট্যান্ট অনুপম শাহ, মো. মাসুদুর রহমান, শেখ নেজাম উদ্দিন, শহীদুল ইসলাম, মো. ইব্রাহিম জাহান, শওকত ওসমান, আসমা আক্তার, ফয়সাল আনোয়ার নদভী, মোহাম্মদ মাহাবুবুল আলম, জাহেদুল আলম মাসুদ, পিয়াস বড়ুয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশ গ্লোবাল, গ্রেটার ঢাকা সমিতি, বাংলাদেশ সলিসিটরস সোসাইটি, কক্সবাজার অ্যাসোসিয়েশন, সীতাকুণ্ড সমিতি, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে, সন্দ্বীপ সমিতি, চট্টগ্রাম কেন্ট সমিতি ও চট্টগ্রাম ক্লাব ইউকেসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ ও জিসিএ সদস্যবৃন্দ।

ইফতার মাহফিলে আগত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি আবুল মুনছুর শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ড. নজরুল ইসলাম।

ইফতারের পূর্বে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের সদস্যবৃন্দের সর্বাঙ্গীণ কল্যাণ, বিশ্বশান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।