প্রবাস বাংলা
ঢাকাSaturday , 14 March 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় সিলেটের সুন্দর আলী নি”হত

Link Copied!

পিবিএন ডেস্ক : বাহরাইনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি সুন্দর আলী নিহত হয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার ভোর রাতে বাহরাইনের জিদহাফস এলাকায় সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুইজন এশীয় নাগরিক নিহত হন, তাদের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী সুন্দর আলী।

জানা যায়, নিহত সুন্দর আলীর বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার কাড়ার পাড় (সুতার পাড়া) গ্রামে। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এদিকে সুন্দর আলীর মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজনরা দ্রুত মরদেহ দেশে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।