প্রবাস বাংলা
ঢাকাMonday , 16 March 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান মাস্কাটে বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে ১৭ মার্চ

প্রবাস বাংলা
March 16, 2026 12:55 pm
Link Copied!

পিবিএন ডেস্ক : পবিত্র শবে কদর উপলক্ষে ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আগামী ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার বন্ধ থাকবে। দূতাবাসের এক অফিসিয়াল নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, শবে কদরের ছুটির কারণে ওইদিন দূতাবাসের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ১৮ মার্চ ২০২৬, বুধবার থেকে দূতাবাসের কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে।

এদিকে ছুটির দিনেও জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ (টেক্সট বা ভয়েস মেসেজ) নম্বর +৯৬৮ ৯১৯৮০৬২১ এবং জরুরি প্রয়োজনে ভয়েস কলের জন্য +৯৬৮ ৯১৯৯৭৮৫২ নম্বর চালু থাকবে।

দূতাবাসের কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি মাহমুদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।