প্রবাস বাংলা
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ওমান-ফেরত যাত্রীর ব্যাগ থেকে ৩০০ কার্টন সিগারেট জব্দ

প্রবাস বাংলা
মার্চ ২৩, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : ট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩০০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস। অভিযানটি সোমবার (২৩ মার্চ) সকালে কাস্টমস গোয়েন্দা দল ও বিমানবন্দর কাস্টমসের যৌথভাবে পরিচালনা করা হয়।

সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে ওমানের মাসকাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটে দেশে ফেরেন আতিকুর রহমান। তার ব্যাগ তল্লাশি করে ৩০০ কার্টন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। আতিকুর রহমান চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা।

কাস্টমস সূত্র জানিয়েছে, এসব সিগারেটের মাধ্যমে প্রায় ছয় লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। একজন যাত্রী শুল্কমুক্তভাবে সর্বোচ্চ এক কার্টন সিগারেট আনতে পারেন। এর বেশি আনা হলে তা শর্তাধীন এবং রাজস্ববিহীন বহন নিষিদ্ধ। এছাড়া প্যাকেটে বাংলায় ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা থাকা বাধ্যতামূলক।

বিমানবন্দর কাস্টমসের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, “জব্দকৃত সিগারেট রাজস্ব পরিশোধ না হওয়া পর্যন্ত কাস্টমসের হেফাজতে থাকবে। সংশ্লিষ্ট যাত্রীর সঙ্গে মৌখিকভাবে সতর্কতা জারি করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।