প্রবাস বাংলা
ঢাকাTuesday , 24 March 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে প্রবাসী বাংলাদেশিদের আনন্দমুখর উৎসবে ঈদ পুনর্মিলনী

Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানে আনন্দমুখর পরিবেশে ঈদুল ফিতর উদ্‌যাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের আনন্দকে উৎসবে রূপ দিতে একসঙ্গে মিলিত হয়ে ঈদ উদ্‌যাপন করেন ওমান প্রবাসী বাংলাদেশি বন্ধুমহল।

একসঙ্গে খাওয়া-দাওয়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনটিকে আরো উৎসবমুখর করতে আগত অতিথিরা নিয়ে আসেন নিজের হাতে তৈরি প্রায় ২০ রকমের পিঠা, নানান উৎসবের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করে এই প্রবাসী বন্ধু মহল।

ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব দিদারুল আলম ইকবাল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এম. এসকান্দর মির্জা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব বাদশা মিয়া (সিআইপি)।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—আলহাজ্ব মুসা চৌধুরী, নুরুল আমিন (সিআইপি), সেলিম হায়দার, নবী হোসেন, মাস্টার শামীমুজ্জামান, মুসা সিকদার, মোহাম্মদ মোস্তফা, জসিম হায়দার, নুরুল আমিন মিন্টু, মনসুর আলম, এনাম চৌধুরী, জানে আলম, মোহাম্মদ ওমর, শাহ নোমান, আরিফ চৌধুরী, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আলী, রফিক নাসের, হুমায়ুন কবির, স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী জয়নাল আবেদীন, মোহাম্মদ নুরুন্নবী ও মো. আকরাম।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই মেতে ওঠেন গল্প-আড্ডায়। ঈদের আনন্দঘন এই আড্ডার পাশাপাশি ছিল নানা সুস্বাদু খাবারের আয়োজন। এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন আগত অতিথিরা….

আগত অতিথিরা বলেন, “ঈদ এলেই দেশের কথা খুব মনে পড়ে। নতুন প্রজন্মের অনেকেই হয়তো আমাদের সময়কার সেই ঈদের আনন্দ পুরোপুরি উপলব্ধি করতে পারবে না। আনন্দ-বেদনার মিশেলে আমরা এই দিনটি উদ্‌যাপন করি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।