প্রবাস বাংলা
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে বাংলাদেশ দূতাবাসের সতর্কতা জারি, প্রবাসীদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান

প্রবাস বাংলা
মার্চ ২৪, ২০২৬ ৭:২১ পূর্বাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : মাস্কাট: বাংলাদেশ দূতাবাস, মাস্কাট বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে ওমানে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাস এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে জানায়, ওমানি কর্তৃপক্ষের জারি করা সকল নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণের আগে যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ওমান সরকার নাগরিক ও বাসিন্দাদের সামরিক বা নিরাপত্তা সংশ্লিষ্ট স্থাপনার ছবি তোলা থেকে বিরত থাকতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো থেকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। নির্ভরযোগ্য তথ্যের জন্য সরকারি বা অফিসিয়াল সূত্র অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাস কিছু জরুরি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, নিরাপদ স্থানে অবস্থান করা, প্রয়োজনীয় নথিপত্র (পাসপোর্ট, ইকামা) সঙ্গে রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দূতাবাস ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ রাখা।

এছাড়া ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপে যুদ্ধ সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা উসকানিমূলক তথ্য শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হোয়াটসঅ্যাপ ও হটলাইন নম্বর চালু রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।