প্রবাস বাংলা
ঢাকাTuesday , 24 March 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে ই-পাসপোর্ট করতে রঙিন পোশাক পরার অনুরোধ

Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ই-পাসপোর্টের বায়োমেট্রিক কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে আবেদনকারীদের অবশ্যই রঙিন পোশাক পরিধান করে আসতে হবে। সাদা বা হালকা রঙের পোশাক পরে ছবি তুললে বায়োমেট্রিক প্রক্রিয়ায় জটিলতা দেখা দিতে পারে।

এ কারণে সকল ই-পাসপোর্ট আবেদনকারীকে নির্ধারিত দিনে দূতাবাসে আসার সময় উপযুক্ত রঙিন পোশাক পরিধানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই নির্দেশনা মেনে চললে দ্রুত ও নির্বিঘ্নে ই-পাসপোর্ট সেবা প্রদান করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।