প্রবাস বাংলা
ঢাকাWednesday , 25 March 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

মাস্কাটে বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে ২৬ মার্চ

Link Copied!

পিবিএন ডেস্ক :  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আগামী ২৬ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) বন্ধ থাকবে। দূতাবাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উদযাপনের অংশ হিসেবে সেদিন দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম স্থগিত থাকবে। তবে পরবর্তী কর্মদিবস ২৯ মার্চ ২০২৬ (রবিবার) থেকে দূতাবাসের কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে।

ছুটিকালীন সময়ে জরুরি প্রয়োজনে সেবাগ্রহীতাদের জন্য বিকল্প যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে। দূতাবাসের হোয়াটসঅ্যাপ নম্বর +৯৬৮ ৯১৯৮০৬২১-এ টেক্সট বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এছাড়া জরুরি পরিস্থিতিতে +৯৬৮ ৯১৯৯৭৮৫২ নম্বরে সরাসরি কল করার সুযোগ থাকবে।

দূতাবাসের কাউন্সেলর ও চ্যান্সারি প্রধান মাহমুদা খানম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।