প্রবাস বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রবাস বাংলা
মার্চ ২৬, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সৌদি রিয়াদ: সৌদি আরব-এর রাজধানী রিয়াদ-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন। পরে তিনি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রিয়াদে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনও স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

দিবসটি উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মামুনুর রশিদ ও ডাঃ গোলাম হাসনাইন সোহান। অনুষ্ঠানের শেষাংশে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি সম্ভ্রম হারানো মা-বোন এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্ব জনমত গঠনে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি প্রবাসে কর্মরত বাংলাদেশিদের দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার আহ্বান জানান।

এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি স্থানীয় আইন-কানুন মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।