প্রবাস বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে সীমিত পরিসরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রবাস বাংলা
মার্চ ২৬, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতজনিত বিশেষ পরিস্থিতির মধ্যে যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার সাথে বাংলাদেশ দূতাবাস, কুয়েতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েত সরকার জনসমাগমের ওপর সতর্কতামূলক নিষেধাজ্ঞা জারি করায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সীমিত পরিসরে দিবসটির কর্মসূচি পালন করা হয়।

দিনের শুরুতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যায়ক্রমে পাঠ করেন।

এ সময় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নির্মিত স্বাধীনতা দিবসের প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদ, বীরাঙ্গনা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। পাশাপাশি, উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দূতাবাসের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।