প্রবাস বাংলা
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় বৃষ্টির জন্য নামাজ আয়োজন করলেন পারলিসের রাজা

প্রবাস বাংলা
মার্চ ২৮, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : মালয়েশিয়ার পার্লিসে দীর্ঘ খরা ও প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির প্রার্থনায় আয়োজিত এক বিশেষ নামাজে (সালাতুল ইস্তিসকা) শরিক হয়েছেন রাজা তুয়াঙ্কু সৈয়দ সিরাজুদ্দিন জামালুল্লাহিল। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় আরাউ রাজপ্রাসাদের দাতারান ইস্তিয়াদাত প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

পার্লিস ইসলামিক রিলিজিয়াস অ্যান্ড মালয় কাস্টমস কাউন্সিল (এমএআইপিএস) জানিয়েছে, এই বিশেষ মোনাজাতে রাজার সঙ্গে প্রায় ১,০০০ রাষ্ট্রীয় নেতা ও সাধারণ নাগরিক অংশ নেন। উপস্থিত ছিলেন পার্লিসের রাজা মুদা তুয়াঙ্কু সৈয়দ ফয়জুদ্দিন পুত্রা জামালুল্লাহিল এবং রাজপরিবারের দ্বিতীয় উত্তরাধিকারী সৈয়দ সিরাজুদ্দিন আরীব পুত্রা আল-হাজ জামালুল্লাহিল।

পার্লিস ইসলামিক রিলিজিয়াস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের (জেএআইপিএস) উপ-পরিচালক আহমদ সিরাজুদ্দিন আব্দুল সাত্তার এই নামাজের ইমামতি করেন এবং খুতবা প্রদান করেন। মূলত বর্তমান প্রতিকূল আবহাওয়া ও তীব্র গরম থেকে পরিত্রাণ পেতে আল্লাহর দরবারে বৃষ্টির আকুতি জানিয়েই এই বিশেষ আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।