
ইব্রির আল শাহোম এলাকা থেকে নিখোঁজ তানবীর রায়হান রাজেব; ৯৯৯৯ নম্বরে তথ্য দেওয়ার আহ্বান
অনলাইন ডেস্ক: ওমানে তানবীর রায়হান রাজেব (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন। দেশটির ইব্রি অঞ্চলের আল শাহোম এলাকা থেকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (ROP)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ ২০২৬ তারিখে নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি আর ফিরে আসেননি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় রয়্যাল ওমান পুলিশের জনসংযোগ ও নিরাপত্তা তথ্য অধিদপ্তর জনসাধারণের সহযোগিতা কামনা করেছে। কেউ তার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত পুলিশ অপারেশন সেন্টারের হটলাইন ৯৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নিকটস্থ পুলিশ স্টেশনেও তথ্য দেওয়া যেতে পারে।
পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ এই যুবককে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।