প্রবাস বাংলা
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কুয়েত–বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার

প্রবাস বাংলা
এপ্রিল ৪, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ুন আব্দুল ওয়াহাব হামাদাহ গত ০২ এপ্রিল ২০২৬ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিসেস শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত আলী থুনায়ুন আব্দুল ওয়াহাব হামাদাহ কুয়েত সরকারের পক্ষ থেকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সাম্প্রতিক টেলিফোন আলাপের উদ্যোগ এবং প্রাথমিক পর্যায়ে কুয়েতের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান।

প্রতিমন্ত্রী মিসেস শামা ওবায়েদ বাংলাদেশের শান্তিপূর্ণ কূটনীতি ও সংঘাত নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানের নীতি পুনর্ব্যক্ত করেন। তিনি কুয়েতে বসবাসরত প্রায় ৩ লক্ষ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করায় কুয়েত সরকারের প্রতি ধন্যবাদ জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, আইসিটি এবং হালাল খাদ্য খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

রাষ্ট্রদূত কুয়েতের পক্ষ থেকে জাতিসংঘ ও ওআইসি-সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে কুয়েতের মানবিক সহায়তার জন্য বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ কুয়েতকে মানবিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। তিনি দুই দেশের উচ্চপর্যায়ের সফর বিনিময় বৃদ্ধি এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলো আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ুন আব্দুল ওয়াহাব হামাদাহ বাংলাদেশ ও কুয়েতের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।