প্রবাস বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানের সুলতান হাইথাম বিন তারিক ও কাতারের আমিরের বৈঠক

প্রবাস বাংলা
এপ্রিল ১৬, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ওমানের সুলতান হাইথাম বিন তারিক ও কাতারের আমিরের বৈঠক, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক  এবং কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি আজ আল বারাকাহ প্রাসাদে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।

ওমানে স্থানীয় গণমাধ্যম, টাইমস্ অব ওমান জানান- বৈঠকে দুই নেতা আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি এবং এর প্রভাব বিশেষ করে জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা ও দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা চলমান সংকটের মূল কারণ সমাধানে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হরমুজ প্রণালীতে সামুদ্রিক নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং জ্বালানি ও পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।

বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।