প্রবাস বাংলা
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইন প্রবাসীদের জন্য বিশেষ কনসুল্যার সেবা ক্যাম্পের আয়োজন

প্রবাস বাংলা
এপ্রিল ২৬, ২০২৬ ৪:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ কনসুল্যার সেবা ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, মানামা। হামাদ টাউন ও পার্শ্ববর্তী এলাকায় আয়োজিত এ প্রবাসবান্ধব ক্যাম্পে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন প্রবাসীরা।

ক্যাম্পে প্রায় ৩০০ জন সেবাগ্রহীতা পাসপোর্ট, জন্মনিবন্ধন, বিশেষ আইনগত সহায়তা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধনসহ বিভিন্ন কনসুল্যার সেবা গ্রহণ করেন। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবাও প্রদান করা হয়, যা প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। প্রবাসীরা দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রবাসীরা জানান, একই ছাতার নিচে একাধিক গুরুত্বপূর্ণ সেবা পাওয়ায় তাদের সময় ও ভোগান্তি কমেছে। বিশেষ করে ফ্রি মেডিকেল সেবা প্রদানের জন্য তারা দূতাবাসের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাহরাইনের অন্যান্য এলাকাতেও এ ধরনের ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

কনসুল্যার ক্যাম্পে দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. সোহাগ হোসেন, প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, প্রবাসবান্ধব এ ধরনের কনসুল্যার সেবা কার্যক্রম পর্যায়ক্রমে বাহরাইনের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় চালু করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।