প্রবাস বাংলা
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ ও সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে পেনাং এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রবাস বাংলা
এপ্রিল ২৬, ২০২৬ ৭:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : বৈধ পথে প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রেরণে উৎসাহ প্রদান এবং সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ মালয়েশিয়ার পেনাং এ সিবিএল মানি ট্রান্সফারের স্থানীয় কার্যালয়ে প্রবাসী কর্মীদের অংশগ্রহনে একটি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিবিএল মানি ট্রান্সফার এসডিএন. বিএইচডি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইদুর রহমান ফারাজি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাই কমিশনের মিনিস্টার (শ্রম) এবং কাউন্সেলর (শ্রম) সহ অন‍্যান‍্য কর্মকর্তা বৃন্দ।

সভায় অতিথিবৃন্দ ছাড়াও রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষ থেকে এবং বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে দুজন প্রতিনিধি বক্তব্য প্রদান করেন ।

বক্তারা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের প্রয়োজনীয়তা, অবৈধ চ্যানেল ব্যবহারের ঝুঁকি এবং ব্যাংকিং ও অনুমোদিত মানি ট্রান্সফার সেবার মাধ্যমে অর্থ প্রেরণের সুবিধাসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।

পাশাপাশি প্রবাসীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক হিসাব খোলা, সঞ্চয় স্কিম এবং সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করা হয় এবং এসকল স্কিমে যুক্ত হওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সভায় মান্যবর হাইকমিশনার প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং হাইকমিশনের পাসপোর্ট ও কনসুলার সেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ ২০২৫–২০২৬ অর্থবছরের (জুলাই–মার্চ) হিসাব অনুযায়ী মালয়েশিয়া থেকে মোট ২,৭০৪.৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে প্রেরিত হয়েছে।

মালয়েশিয়া থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অগ্রণী মানি ট্রান্সফার, সিবিএল মানি ট্রান্সফার এবং এনবিএল মানি ট্রান্সফার।মালয়েশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ৩৬ টি শাখার মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহ/প্রেরণ সহ বিভিন্ন আর্থিক সেবা দিয়ে যাচ্ছে রেমিট্যান্স হাউজগুলি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।