প্রবাস বাংলা
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে বিমানবন্দরে বাংলাদেশির মৃত্যু

প্রবাস বাংলা
এপ্রিল ২৯, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক : ওমানে প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পথে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রামের বাসিন্দা মো. বেলাল আব্দুল সবুর (৫৫) নামে এক ওমান প্রবাসী। মঙ্গলবার রাতে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর-এ এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

জানা যায়, রাত ২টা ১৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল তার। বিমানবন্দরে পৌঁছে বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জাহেদ ইদ্রিস জানান- বেলাল দীর্ঘদিন ধরে সোহার অঞ্চলে ব্যবসার করে আসছেন। প

তার নিকট আত্মীয় জানান, কোনো ধরনের অসুস্থতার লক্ষণ ছাড়াই হঠাৎ এ মৃত্যু তাদের জন্য অত্যন্ত মর্মান্তিক। পরিবারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ওমান বাংলাদেশ দূতাবাস জানান- দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে বেলাল মরদেহ দেশে পাঠানো হবে।

প্রবাস জীবনের সংগ্রাম শেষে পরিবারের কাছে ফেরার আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করলেও, শেষ পর্যন্ত সেই ফেরা আর হলো না—তার মৃত্যুতে পরিবার ও প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।